ময়মনসিংহের মধুপুরের পুরাতন কৃষি যন্ত্রপাতির বাজার কৃষকদের কাছে জনপ্রিয়
- আপডেট সময় : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মধুপুর বাজারে বিক্রি হয় পুরাতন কৃষি যন্ত্রপাতি। শুধু বিক্রি নয়, চাষাবাদের মৌসুম শেষ হলে সেই যন্ত্রপাতি কৃষকরা আবার বিক্রিও করে দিতে পারেন একই হাটে। উচ্চমূল্যে যন্ত্রপাতি কেনার সক্ষমতা নেই যে কৃষকদের, তাদের কাছে হাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাটের কারণেই স্থানীয় কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। আর, খরচ করেছে ফসল উৎপাদনে।
খোলা আকাশের নিচে শতশত কৃষি যন্ত্রপাতি। প্রথম দেখাতে মনে হবে সব যন্ত্রপাতি একত্রে রাখা হয়েছে নয়ত করা হয়েছে জব্দ। তবে তা কোনটাই না। এটি পুরাতন কৃষি যন্ত্রপাতি বিক্রির হাট।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারের পাশে গড়ে উঠেছে এই হাটে কম টাকায় পাওয়া যায় ট্রাক্টর, পাওয়ার টিলার, থ্রেসার মেশিনসহ নানা যন্ত্রপাতি। ঈশ্বরগঞ্জ ছাড়াও নান্দাইল, ত্রিশাল, গৌরীপুরসহ আশপাশের উপজেলার কৃষকরা এ হাট আসেন যন্ত্রপাতি বেচাকেনা করতে।
ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা দামে বিক্রি হয় এই হাটের যন্ত্রপাতি।
কৃষকদের ক্রয়ক্ষমতার মধ্যে পড়া এসব যন্ত্রপাতি ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা ও সচেতনতা থাকা জরুরি বলে জানান এই কৃষি কর্মকর্তা।
নির্দিষ্ট কোন দিনে নয়। চাষাবাদের মৌসুম যতই ঘনিয়ে আসে, ততই জমে ওঠে কৃষি যন্ত্রপাতি ক্রয়বিক্রয়ের এই হাট।
















