ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
গেলো রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় একটি মালবাহী ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। এসময় শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ ট্রাকটির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন পিকআপের চালক। তারা সবাই শেরপুরের বাসিন্দা।






















