ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ে গেছে দোকানসহ ২০টি ঘর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে গেছে দোকানসহ ২০টি ঘর।
গেলো রাতে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার দুটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় নিমিষেই ছড়িয়ে পড়া আগুনে দোকানসহ ২০টি ঘরের মালামাল পুড়ে যায়। এদিকে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয় ক্রাউন ফ্যাক্টরির ফায়ার টিম স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

























