মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মানছেনা কেউ
- আপডেট সময় : ০৫:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
মাস্ক পরা বা নিরাপদ দুরত্ব না মেনে ঈদের তৃতীয় দিনেও করোনার ঝুকি উপেক্ষা করে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে পর্যটকদের ভিড়। প্রশাসন বলছে, লোকজনের ভিড় সামাল দিয়ে সবাইকে সরিয়ে দেয়ার জন্য কাজ করছেন তারা।
মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে ঈদুল ফিতরের তৃতীয় দিনেও ছুটি কাটাতে অসংখ্য নারী পুরুষ শিশুদের ভিড়ে লোকে লোকারন্য হয়ে উঠেছে পর্যটন জেলা মৌলভীবাজারের অর্ধশতাধিক পর্যটন স্পটের আশেপাশের এলাকা। বেশিরভাগ পর্যটকই মানছেন না মাক্স পড়া ও সামাজিক দূরত্ব। এদিকে, পর্যটন এলাকা থেকে লোকজনকে সরে যেতে অভিযানে নেমেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। বিজিবি ক্যাম্প এরিয়া থাকায় এসব তদারকিতে দায়িত্ব দেয়া হয়েছে বিজিবিকেও। জোরদার করা হয়েছে পুলিশি টহল।
ঈদের দ্বিতীয় ও তৃত্বীয় দিনেও দুপুরের পর থেকে বিশেষ করে শ্রীমঙ্গলের চা বাগান লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক এলাকার আশেপাশে ও বধ্যভূমি-৭১-সহ দর্শনীয় স্থানে পরিবার পরিজন নিয়ে শত-শত পর্যটক ভিড় করছে। অধিকাংশ লোকের মুখে মাক্স নেই, মানা হচ্ছে না সামাজিক বা শারীরিক দূরত্ব।
প্রশাসনের পক্ষ থেকে এসব পর্যটন স্পষ্টে বিধি নিষেধ আরোপ করাসহ অভিযান পরিচালনার কথা জানালেন জেলাপ্রশাসক।আগামীতে মুক্ত হবে করোনা, পর্যটন এলাকাগুলো ফিরে পারে তার চিরচেনা রুপ, এমনটা প্রত্যাশা বিনোদন পিপাসুদের।



















