০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বিচারপতিকে কটুক্তির জেরে দিনাজপুর পৌরসভা মেয়রকে এক মাসের কারাদণ্ড

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / ১৯৬৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিচারপতি এম ইনায়েতুর রহিমকে কটুক্তির জেরে দিনাজপুর পৌরমেয়র জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। সকালে মেয়রের উপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল। জাহাঙ্গীর ক্ষমা চাইলেও তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়। আগামী এক সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। গত ১৭ আগস্ট জাহাঙ্গীরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, এই মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করে সর্বোচ্চ আদালত। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় কেন্দ্র করে এই কটুক্তি করেন জাহাঙ্গীর আলম। এদিকে, হাইকোর্টের আদেশ অমান্য করায় কুমিল্লা জেলা জজ সোহেল রানাকে একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত অবমাননার কারণে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি সোহেল রানাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক মামলায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যা দাখিল করেছিলেন সোহেল রানা। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিলেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে হাইকোর্ট আজ আদেশ দিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিচারপতিকে কটুক্তির জেরে দিনাজপুর পৌরসভা মেয়রকে এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩