মেগা প্রকল্প নিয়ে বিএনপি মেগা-মিথ্যাচারে নেমেছে: সেতুমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সরকারের মেগা প্রকল্প নিয়ে বিএনপি মেগা-মিথ্যাচারে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন এটা তাদের পরিকল্পিত অপচেষ্টা।
সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের মেগা প্রকল্পের কাল্পনিক অভিযোগ প্রসঙ্গে এসব কথা বলেন তিনি। অব্যাহত মিথ্যাচার করে দেশের ইমেজ নষ্ট করাই বিএনপি’র লক্ষ্য, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেরা ক্ষমতায় থাকাকালে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলো আর এখন দেশের উন্নয়ন কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে সরকারের দুর্নীতি খুঁজে বেড়ায় তারা।























