মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা
- আপডেট সময় : ০৫:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
সাভারে বিএনপির নেতাকর্মিদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অর্ধশতাধিক। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে সকালে সাভারে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে এই সংঘর্ষের সূত্রপাত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, দলীয় কর্মসূচীতে যোগ দিতে সকালে দলটির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির জাতীয় কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ জেষ্ঠ নেতাকর্মিরা সকাল থেকেই জড়ো হন সাভারের ব্যাংক কলোনী এলাকায়। ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসভবনে অনুষ্ঠিত সমাবেশ শেষে দলীয় নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে ওঠা মাত্রই পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে নেতা-কর্মীদের বাদানুবাদের এক পর্যায়ে সংঘর্ষ ঘটলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। সংঘর্ষের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট।





















