০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মানে অনিয়ম

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • / ১৮০৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের বাসাইলে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে। প্রথম ধাপে ২৬টি ঘরের নির্মাণ কাজ ১৫ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও, এখনো ২০ ভাগ শেষ হয়নি। অথচ, কাজের অগ্রগতি দেখিয়ে গতবছরই হাতিয়ে নেয়া হয়েছে অর্ধেকেরও বেশি টাকা। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

মুজিব শতবর্ষ উপলক্ষে জেলার ১ হাজার ২৭৪টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর তৈরি করে দিচ্ছে জেলা প্রশাসন। প্রথম ধাপে বাসাইল উপজেলায় ২৬টি ঘর নির্মান শুরু হয় গত বছরের নভেম্বরে। এ কাজ তদারকির দায়িত্ব পান উপজেলা নির্বাহী অফিসারের সিএ-কাম-ইউডিএ মো. জুবদিল খান।১৫ জানুয়ারি প্রথম দফা ঘর হস্তান্তরের কথা থাকলেও, কাজ শেষ হয়েছে ২০ ভাগেরও কম। ইতোমধ্যে তিন দফায় তুলে নেয়া হয়েছে ২৫ লাখ টাকা। কাজ নিম্নমানের হওয়ায় একটি ঘরের দেয়াল দুই দফা ধসে পড়ে। বিষয়টি জানাজানি হলে অন্যদের মাঝেও আতঙ্ক দেখা দেয়।

গৃহ নির্মান মনিটরিং টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে প্রতিবেদন দাখিল করবেন টিম প্রধান এসিল্যান্ড। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।জুবদিল খান সব অভিযোগ অস্বীকার করেন। তবে, ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

অনিয়মের সাথে জড়িতদের বিচার দাবি করেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।কোনো অনিয়ম হলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে জানায়, জেলা প্রশাসন।এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে উপকারভোগীরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মানে অনিয়ম

আপডেট সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১