মুজিববর্ষের গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন
- আপডেট সময় : ০৭:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
দারিদ্র বিমোচন, স্বাক্ষরতার হার ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার সফল হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা অনেকটাই পূরণ হয়েছে। ২০৪১ এর মধ্যে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেয়া হয়।
পরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ,সোনার মানুষ তৈরি করার চেষ্টা করছে সরকার।
শহর নয় গ্রাম পর্যায়ে উন্নয়ন পৌঁছে গেছে । শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু নানা বিধ উদ্যোগ গ্রহণ করেছিলো।
বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে বিভিন্ন শিক্ষা বিষয়ক প্রণোদনা এবং বৃত্তি চালু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় সহায়তাই এই ট্রাস্টের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সম্পাদনায় একটি স্মারকগ্রন্থ , বঙ্গবন্ধুকে নিয়ে গল্প, প্রবন্ধ, কবিতার মোট ১১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।





















