মাস্কবিহীন লোকের কাছ থেকে জরিমানার বদলে করোনা স্যাম্পল সংগ্রহ করছে জেলা প্রশাসন
- আপডেট সময় : ০৫:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে মাস্কবিহীন লোকের কাছ থেকে জরিমানার বদলে করোনা স্যাম্পল সংগ্রহ করছে জেলা প্রশাসন। এতে সচেতনতার পাশাপাশি করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এই অভিনব উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক।
গোপালগঞ্জে করোনা বিষয়ে সচেতন করতে প্রচারনাসহ মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে জেলা প্রশাসন। তবে, এবার এক অভিনব পদ্ধতি হাতে নিয়েছে তারা। জরিমানার বদলে নির্ধারিত ফি’তে মাস্কবিহীন লোকের করোনা নমুনা সংগ্রহ করা হচ্ছে। গত দু’দিনে অন্তত অর্ধশতাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে। এই অভিনব অভিযান সারা ফেলেছে সাধারন মানুষের মাঝে।
প্রতিদিন জেলা শহরসহ উপজেলা সদরে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ অভিযান পরিচালনা করছেন। স্বাস্থ্য বিভাগের দু’জন কর্মকর্তা নমুনা সংগ্রহ করে নাম-ঠিকানা রেখে দিচ্ছেন। করোনা সনাক্ত হলে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে।
অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জেলা প্রশাসক। করোনা ভাইরোস রোধসহ মানুষেকে সচেতন করতে সারাদেশে এরকম উদ্যোগ নেয়া দরকার বলে মনে করে সচেতন মহল।



















