মালয়েশিয়া থেকে জ্বালানি তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে দুটি জাহাজ
- আপডেট সময় : ০৪:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মালয়েশিয়া থেকে ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং ২৬ হাজার টন অকটেন নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছেছে। ভোরে জাহাজ দুটির বর্হিনোঙরে প্রবেশের কথা নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম। তিনি জানান, সেন্ট্রাল স্টার নামে একটি জাহাজে ফার্নেস অয়েল এবং ইস্টার্ণ কুইন্স নামের অপর একটি জাহাজে অকটেন এসেছে। দুইটি জাহাজই মালয়েশিয়া থেকে এসেছে।
রেফায়েত হামীম জানান, জাহাজ দুটি বুধবার বন্দরের জলসীমায় প্রবেশ করলেও আজ বর্হিনোঙরে এসে পৌঁছায়। এসব জ্বালানি খালাসে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত আরও ৫টি জাহাজ বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে বলে উল্লেখ জানান তিনি। এর আগে গত শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ইয়ান জিং হে নামের একটি জাহাজ বন্দরের ডলফিন জেটিতে এসেছিল। একই দিন রাতে মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে এসেছিল আরেকটি জাহাজ শান গ্যাং ফা জিয়ান।





















