মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর
- আপডেট সময় : ১২:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিনের মতো চলছে পণ্য পরিবহণ মালিক ও শ্রমীকদের একাধিক সংগঠনের ডাকা ধর্মঘট । এতে স্থবিরতা নেমেছে চট্টগ্রাম বন্দর ও ১৮টি অফডকে।
আন্দোলনরত শ্রমীক ও মালিকরা বলছেন, দাবি আদায় না হলে ৭২ ঘন্টার ধর্মঘটের পর ফের নতুন কর্মসুচী দেবেন তারা। সড়ক মহাসড়কে চাঁদাবাজী, ট্রাফিক পুলিশের হয়রানী, স্কেলের নামে পণ্যপরিবহনে বাঁধা দেয়া, গাড়ির লাইসেন্সের সময় অগ্রিম আয়কর নেয়া বন্ধসহ ১৫ দফা দাবিতে গতকাল সকাল থেকে এই কর্মসুচী শুরু করে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার মালিক এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক সমিতি। নেতারা জানান, শ্রমীকদের জীবন, পরিবহণ ও পণ্যের নিরাপত্ত্বা নিশ্চিত করার স্বার্থেই ১৫ দফা দাবি আদায়ে সরকারের কাছে একাধিকবার আবেদন নিবেদন করেও কাজ হয়নি। তাই বাধ্য হয়েই কর্মবিরতির মতো কর্মসুচী পালন করছেন। তবে এতে কাজ না হলে মালিক ও শ্রমীকদের অন্যান্য সংগঠনগুলো কে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।





















