মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৬৪১ বার পড়া হয়েছে
প্রতিটি মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
দুপুরে ইউএনডিপি ও ইউকে এইড এর অর্থায়নে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। শেখ সেলিম বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রান্তিক মানুষ যেন ঘর পায় সেই আহবান জানান তিনি। জেলার প্রান্তিক মানুষের জন্য প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে ৩০ একর জায়গার উপর ৩৩৬ ঘর নির্মাণ করা হবে। গোপালগঞ্জ পৌরসভার সহযোগিতায় চর মানিকদাহের সোনাকুড়ে দরিদ্র জনগোষ্ঠির জন্য জলবায়ু সহিষ্ণু আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।






















