মাদ্রাসাছাত্রদের বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ১৪ জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৮০৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম পরিচয় জানায়নি পুলিশ। এদিকে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পূর্বাঞ্চল রেলপথে চলাচলকারী সকল ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এদিকে, আইনশৃংখলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি সদস্যরা শহরে টহল দিচ্ছে। মোতায়েন করা হয়েছে পুলিশ ও এবিপিএন সদস্যদের।



















