মাদারীপুরে মোতাহার দর্জি হত্যা মামলায় ৪ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈরে ভ্যানচালক মোতাহার দর্জি হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের ইলিয়াস মোল্লা, একই গ্রামের আনোয়ার মোল্লা, মহিদুল মোল্লা ও এমারত ফরাজী।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৩ মে রাজৈরের মজুমদারকান্দির একটি পাটক্ষেত থেকে ভ্যানচালক মোতাহার দর্জির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ২৫ মে রাজৈর থানায় অজ্ঞাতদের আসামী করে নিহতের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।






















