মাদারীপুরে পরিত্যাক্ত চুলায় বোমা বিস্ফোরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
মাদারীপুরে পরিত্যাক্ত চুলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।
মাদারীপুরের কালকিনি উপজেলার সরদারের চর গ্রামে আহাম্মদ সরদারের রান্না ঘরে আজ ভোরে হঠাৎ করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশেপাশের বাড়ি ঘর, সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পরে আতঙ্ক। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
























