মাগুরা সদরের বরুণাতৈল থেকে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০১:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭১১ বার পড়া হয়েছে
মাগুরা সদরের বরুণাতৈল থেকে মনিরুল ইসলাম লাভলু ও দাউদ মোল্লা নামে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গেলো রাত ১টার দিকে সদরের বরুনাতৈল এলাকায় মাঠের মধ্যে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লাভলু ও তার সহযোগী দাউদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদেরকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলির খোসাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।























