মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৭০৬ বার পড়া হয়েছে
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড। পাকিস্তানকে ১০১ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো কিউইরা। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের দেয়া ৩৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭১ রানে থামে পাকিস্তান।
জয়ের জন্য ৩০২ রানে পিছিয়ে থেকে পঞ্চম ও শেষ দিন শুরু করে সফরকারীরা। ৩ উইকেটে ৭৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানকে বেশিদূর টেনে নিতে পারেননি আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান আজহার আলী ও ফাওয়াদ আলম জুটি। ৪ রান যোগ করে ব্যক্তিগত ৩৮’শে ফিরেছেন আজহার। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেছিলেন ফাওয়াদ। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১০২ রান আসে ফাওয়াদের ব্যাট থেকে। মাঝে অধিনায়ক রিজওয়ানের অবদান ৬০ রান। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৪৩১ রানের জবাবে ২৩৯ রান করে পাকিস্তান।দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮০ রানে ইনিংসে ঘোষণা করে কিউইরা।
























