ভোগান্তির সমাধান হিসেবে বিশ্বস্ততার সাথে কাজ করে চলেছে এসএ পরিবহন
- আপডেট সময় : ০১:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
যে কোন পণ্য, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক স্থান থেকে আরেক স্থান পাঠাতে গেলে, একটা সময় নানা ভোগান্তি পোহাতে হতো খাগড়াছড়িবাসীকে। তবে সে ভোগান্তির সমাধান হিসেবে বিশ্বস্ততার সাথে, কাজ করে চলেছে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান এসএ পরিবহন। এই পরিবহনের মাধ্যমে পণ্য পরিবহন করে ব্যবসায়ীরা যেমন মুনাফা অর্জন করছেন, তেমনি অনেক গুরুত্বপূর্ণ পণ্য বা ডকুমেন্টও পাঠাতে পারছেন নিশ্চিন্তে। করোনার প্রকোপেও নিজেদের সেবার মান ধরে রেখেছে এসএ পরিবহন পার্স্বেল ও কুরিয়ার সার্ভিস। গ্রাহকরা বলছেন, প্রতিষ্টানটির কর্মচারী কর্মকর্তাদের আন্তরিক ব্যবহারও তাদের অনেকটাই আকৃষ্ট করে।
প্রয়োজনীয় পণ্য বা ডকুমেন্টস এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত ও নিরাপদে প্রেরণ ও সরবরাহের জন্য কুরিয়ার সার্ভিসের বিকল্প নেই। এক সময় সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগ ছিল পণ্য বা চিঠিপত্র প্রেরণের একমাত্র মাধ্যম। সময়ের ধারাবাহিকতায় এ সেবায় তৎকালীন আত্মপ্রকাশ করে এসএ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিস। এই কুরিয়ার সেবায় অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্টানের নাম এসএ পরিবহন। দীর্ঘদিনের পথচলায় সুপ্রতিষ্ঠিত ও স্বনামধন্য এই প্রতিষ্টানের প্রতি বেড়েছে মানুষের আগ্রহ। বেড়েছে নির্ভরশীলতাও।
ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালানায় আস্থার নাম এসএ পরিবহন। খাগড়াছড়ি ব্যবসায়ী হাজী মোঃ রফিক বলছিলেন, ব্যবসা পরিচালানায় এসএ পরিবহন নিয়ে নিজের অভিজ্ঞতার কথা।
তবে এই এলাকায় এসএ পরিবহন তাদের কার্যক্রম শুরুর আগে বিপরীত অভিজ্ঞতাও রয়েছে তার। করোনা প্রকোপে অনেকটাই নাকাল পুরো দেশ।এ সময়েও মানুষের পাশে ছিলো এসএ পরিবহন। এ নিয়ে সন্তুষ্ট গ্রাহকরা। নিজেদের সেবায় ধারাবাহিকতা যেমন ধরে রেখেছে প্রতিষ্ঠানটি,তেমনি ধরে রাখতে পেরেছে বিশ্বস্ততাও। আগামীতেও গ্রাহক সেবা অব্যাহত রেখে নিজেদের কার্যক্রম চালাবে এসএ পরিবহন, এমনটাই প্রত্যাশা গ্রাহকদের।






















