ভূমি অফিসের নায়েব কতৃক কৃষকের ফসল নষ্টের প্রতিবাদে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
কৃষকের ফসল নষ্ট করে দেয়ার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে নগরীর ময়মনসিংহ-গফরগাঁও রোড়ের বয়ড়া পূর্বপাড়া এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী ও এলাকাবাসী। এসময় বক্তারা বলেন, বিনা নোটিশে কেওয়াটখালী ভূমি অফিসের নায়েব বহিরাগতদের নিয়ে গত ২০ জুন বয়ড়া গ্রামের ১০/১২ জন কৃষকের প্রায় দেড় একর জমির ফসল মাড়িয়ে দেয়। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার আবাদকৃত মরিচ, কুমড়া, শসা, পুঁই শাক, বেগুনসহ নানারকমের সবজি নষ্ট হয়েছে।






















