ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশিদের পরিবারে চলছে আহাজারি
- আপডেট সময় : ০৫:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের দশজনের পরিবারে চলছে আহাজারি। তারা লিবিয়া থেকে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার চেষ্টা করছিলেন।
নিহতদের মধ্যে, দিরাই উপজেলার তারাপাশা গ্রামের পাঁচজন। আর জগন্নাথপুর উপজেলার পাঁচজন। শুক্রবার ভোরে ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ নারী-শিশুসহ ২৬ জনকে উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যে জানা যায়, নিহতদের মধ্যে অনেকের মরদেহ সমুদ্রে ফেলে দেয়া হয়েছে। নিহত চারজনের পারিবার জানায়, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গেলো রমজানে লিবিয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তারাপাশা গ্রামের চার যুবক। এরমধ্যে লিবিয়া থেকে নৌকাযোগে গ্রিস যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের তিনজনের মৃত্যু হয়। এদিকে, দোয়ারাবাজারের ফাহিম সৌদি আরব থেকে পাড়ি জমান লিবিয়াতে। এদিকে, উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের এবং একজন চাদের নাগরিক। তাদের মধ্যে গুরুতর অসুস্থ দু’জনকে ক্রিটের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।























