ভারতে গ্রেফতার হাদীর দুই হত্যাকারীকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে : আইজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির।
সোমবার সকালে পুলিশ সদর দফতরে প্রথম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এসময় তিনি, চাঁদাবাজ আর উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। আইজিপি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। তিনি আরো জানান তাদেরকে অচিরেই ফিরিয়ে আনা হবে। এসময় তিনি আরো বলেন, চাঁদাবাজদের তালিকা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দলমতের ঊর্ধ্বে গিয়ে অভিযান চলমান রয়েছে। উগ্রপন্থিদের উত্থান রোধে সতর্ক দৃষ্টি থাকবে পুলিশের। এছাড়া ঈদকে সামনে রেখে মহাসড়ক, শপিং কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের কথা জানান।



















