ব্রাহ্মণবাড়িয়া জেল থেকে কৌশলে পালিয়ে গেছে হত্যা মামলার আসামি হৃদয়
- আপডেট সময় : ০৯:৪৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে যাওয়া এক আসামির নাম-ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছে হৃদয় নামে হত্যা মামলার আরেক আসামি।বেলা ১১টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটলেও গেলরাতে বিষয়টি জানাজানি হয়।
জেল পালানো হৃদয় জেলার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে। এ ঘটনায় চট্টগ্রামের কারা উপ-মহা পরিদর্শক মো. ছগির মিয়াকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন, ফেনীর জেল সুপার এবং চাঁদপুরের জেলার। কারাগার সূত্রে জানা যায়, কসবা থানার একটি হত্যা মামলায় গত বছরের ৭ ডিসেম্বর জেলা কারাগারে যান হৃদয়। পরবর্তীতে গত বৃহস্পতিবার দুপুরে জামিনে কারামুক্ত নবীনগর থানার একটি মামলার আসামি দিদার হোসেনের নাম-ঠিকানা ব্যবহার করে জামিনপ্রাপ্ত অন্য বন্দিদের মুক্তি দেয়ার সময় কৌশলে পালিয়ে যান হৃদয়। এ ঘটনায় এরই মধ্যে কারাগারের ৬ কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো.ছগির মিয়া বলেন, অন্য আসামির জামিনের কাগজ দেখিয়ে হৃদয় নামে একজন কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছে। যার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে সদর মডেল থানায় থানায় মামলা করেছে।









