ব্রহ্মপুত্র আজ বালুচর, বিপাকে গাইবান্ধার ২১ হাজার জেলে পরিবার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
এক সময়ের ভরা ব্রহ্মপুত্র আজ বালুচর। নদীতে আগের মতো মাছও নেই। ফলে বিপাকে জেলার ২১ হাজার জেলে পরিবার। অর্থাভাবে মানবেতর দিন কাটাচ্ছে অনেকে।
গাইবান্ধার জেলা থেকে প্রায় কয়েক কিলোমিটারের পথ বালাসীঘাট। এক সময় এই ঘাটে শত শত জেলেরা দিন রাত ঝাকে ঝাকে মাছ ধরতো । কিন্তু বর্তমানে সেই দৃশ্য আর চোখে পড়েনা। জেলেদের জীবন চলছে খুড়িয়ে খুড়িয়ে।
বালাসিঘাট সহ জেলার বিভিন্ন এলাকায় জেলে রয়েছে ৩০ হাজার। এমন দূদির্নে অনেকে পেশা পরিবর্তন করছে।
এদিকে, জেলেদের জীবন মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানালেন প্রশাসন।
অসহায় জেলেদের জীবিকা নির্বাহের ব্যবস্থা হবে-এমনটাই প্রত্যাশা সবার।




















