ব্যাংক ডাকাতির ঘটনায় কুকিচীনকে নিয়ে আতঙ্কে পাহাড়ি জনপদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ১৮৫২ বার পড়া হয়েছে
১৬ ঘণ্টার ব্যবধানে বান্দরবানে ৩টি ব্যাংক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। অপহৃত হওয়া সোনালী ব্যাংকের বান্দরবান রুমা শাখার ম্যানেজারের সন্ধান পাওয়া যায়নি এখনও।
রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির একদিন পর গতকাল আবারও জেলার থানচি উপজেলায় কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যাংকে লুটের তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি দল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের আইজি, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার দুপুরে থানচি সদরের শাহজাহানপুরের দিক থেকে ২টি চাঁদের গাড়িতে করে কুকিচীন সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। পরে সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকে ঢুকে তাণ্ডব চালিয়ে নগদ টাকা লুট করে চলে যায়। ব্যাংক ডাকাতির ঘটনার পর বান্দরবানে সব ব্যাংকে আপাতত লেনদেন স্থগিত করা হয়েছে।
























