বোরো এবং আমনের বাম্পার ফলন হয়েছে, তারপরও চালের দাম বাড়ছে, যা হাস্যকর : খাদ্যমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বোরো এবং আমনের বাম্পার ফলন হয়েছে, তারপরও চালের দাম বাড়ছে, যা হাস্যকর। চালের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান খাদ্যমন্ত্রী। গতকাল বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অবৈধ মজুদদারি রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
দেশে এই মুহূর্তে চালের জাতীয় মজুদ ২০ লাখ মেট্রিক টনের বেশি জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, স্বাভাবিক অবস্থায় এই মজুদ ১০ লাখ মেট্রিক টন থাকে। তারপরও প্রতি সপ্তাহে চালের মূল্য বাড়ছে, যা কাঙ্ক্ষিত নয়। এর কারণ খতিয়ে দেখতে মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাজারে চালের অভাব নেই। তারপরও দাম কেন বাড়ছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়ে খাদ্য কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, মিলের স্টক ভেরিফিকেশন করতে হবে, কতটুকু ক্র্যাসিং হলো, কতটুকু সরবরাহ হলো তা সপ্তাহ শেষে নিয়মিত রিপোর্ট করতে হবে। কারা ধান-চাল অবৈধ মজুত করছে, খোঁজ নিন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





















