০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ১৭৫৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর চলমান অচলাবস্থা নিরসন এবং কার্যক্রমকে গতিশীল করতে ১০ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব জনাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়।

বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী গঠিত এই কমিটি বেসিসের কার্যক্রম পরিচালনায় প্রশাসককে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে । আদেশে বলা হয়েছে, প্রশাসক যেরূপ সহায়তা প্রয়োজন মনে করবেন, উক্ত কমিটি কেবলমাত্র সেরূপ সহায়তা প্রদান করবে । এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে ।

নবগঠিত এই সহায়ক কমিটিতে বেসিসের ১০ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন মুশফিকুর রহমান (স্পেকট্রাম সফটওয়‍্যার অ্যান্ড কনসালটিং প্রাঃ লিঃ), মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম লিমিটেড), মোঃ রওশান কামাল (টেকসল টেকনোলজিস বাংলাদেশ লিঃ), বেলাল আহমেদ (সিনার্জী ইন্টারফেস লিঃ), রাশেদ কামাল (দি ডাটাবিজ সফটওয়ার লিঃ), এ এইচ এম রোকমুনুর জামান রনি (এইচ আর সফট বিডি), মুহাম্মদ আব্দুল মজিদ (বাংলা পাজেল লিমিটেড), মোঃ জুয়েল (লেমিসে লিমিটেড), ফেরদৌস আলম (এটোভা টেকনোলজি) এবং সৈয়দ জাহিদ হোসেন (মিট এক্সপার্ট)।

নতুন কমিটি প্রসঙ্গে বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য ও ফ্লোরা টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক বলেন, নতুন সহায়ক কমিটিটি অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, নতুন ও পুরাতন সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বেসিসকে আরও সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে। আমাদের লক্ষ্য, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রভাবশালী করা, যাতে দেশের আইসিটি খাতের উন্নয়নে বেসিসের অবদান আরও দৃশ্যমান হয়।

কমিটির আরেক সদস্য ও লেমিসে লিমিটেডের স্বত্বাধিকারী ইঞ্জি: মো: জুয়েল বলেন, মামলাসহ বিভিন্ন কারণে বেসিস দীর্ঘ দিন অচল ছিল। প্রশাসক মহোদয় একজন বিচক্ষণ ব্যক্তি, তিনি সুন্দর একটি সহায়ক কমিটি গঠন করেছেন। এখন আমাদের প্রধান কাজ হবে বেসিস কে পুনরায় সচল করে যত দ্রুত সম্ভব মেম্বার সার্ভিসগুলি সহজ করা। প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করে দ্রুততার সঙ্গে একটা গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০১:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫