বেরোবির নবনিযুক্ত ভিসি’র ঢাকার লিঁয়াজো অফিস বন্ধের ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ভিসি পদে যোগদানের পর ঢাকার লিঁয়াজো অফিস বন্ধের ঘোষণা দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে। সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ে সেশনজট ও পরীক্ষা নেয়াসহ অন্যান্য বিষয়গুলো নিয়মতান্ত্রিকভাবে সমাধানের আশ্বাস দেন। সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকার কথাও জানান নবনিযুক্ত ভিসি হাসিবুর রশীদ।






















