বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের এমন চালাচালি করা মোটেও উচিত হচ্ছে না : ডা: জাফরুল্লাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মানবতার কারনে হলেও বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে দেয়া উচিত। তাকে নিয়ে সরকারের এমন চালাচালি করা মোটেও উচিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন গণ স্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী।
রোববার দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করে অসহায় দুস্থদের মাঝে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভাল না, যেকোন সময় যেকোন কিছু হতে পারে আর সেটা দেশ ও জাতির জন্য একটা বিপদজনক বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীরসহ অন্যরা।



















