বেগম খালেদা জিয়াকে আজ শারিরীক চেক-আপের জন্য হাসপাতালে নেয়া হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শারিরীক চেক-আপের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, শারিরীক চেক আপের জন্য খালেদা জিয়াকে বিকালে হাসপাতালে নেয়া হবে।
এর আগে, টানা ৮০ দিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১ফেব্রুয়ারি রাতে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। তিনি তার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ অবস্থান করছেন। চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া পুরোপুরি সুস্থ বলা যাবে না। তবে আগের চেয়ে তিনি ভাল আছেন। করোনা ঝুঁকির কারণে তাকে হাসপাতালের পরিবর্তে বাসায় রেখে চিকিৎসা দেয়াটা সে।























