বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছ’মাস বাড়িয়েছে সরকার
- আপডেট সময় : ০৭:৫০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছ’মাস বাড়িয়েছে সরকার। এ নিয়ে পঞ্চমবারের মতো বাড়লো সাজা স্থগিতের মেয়াদ। পরিবারের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানানো হলেও, এবারও সরকারের ইতিবাচক সাড়া মেলেনি। অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবীদের দাবি, আইন মেনেই বিদেশে চিকিৎসা সম্ভব।
তিন দফায় ১৫৯দিন চিকিৎসা শেষে রাজধানীর গুশনানের বাসায় রয়েছেন খালেদা জিয়া।
চতুর্থ দফায় সাজা স্থগিতের মেয়াদ ২৪ মার্চ শেষ হবার আগেই খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করে স্বজনরা। আবেদনটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
দ্রুত আবেদনের বিষয়ে মতামত দিয়ে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালেয় ফেরত পাঠায় আইন মন্ত্রণালয়।
পঞ্চম দফায় আবারো খালেদা জিয়ার সাজা স্থগিতে মেয়াদ ৬ মাসের জন্য বাড়িয়েছে সরকার। সাজা স্থগিতে মেয়াদ বাড়লেও পরিবারের দাবি সত্ত্বেও মেলেনি বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি।
এতোদিন সরকার আইনের কথা বলে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলও, তার আইনজীবীদের দাবি, আইন মেনেই সরকার অনুমতি দিতে পারে।
























