বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবারও বৃদ্ধির আবেদন
- আপডেট সময় : ০৩:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
সরকারের নির্বাহী আদেশে মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবার বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার এ আবেদন করেছেন। এবারও বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে আবেদনে। এরই মধ্যে আবেদনটি পরীক্ষা নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে উল্লেখ পরিবারের পক্ষ থেকে করা আবেদনে বলা হয়েছে, তার পা ফুলে গেছে। কোমরে এবং পিঠে ব্যথা বেড়েছে। ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেয়। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এখন পর্যন্ত চার দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
























