বিশ্ব হার্ট দিবস আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বিশ্ব হার্ট দিবস আজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য, ইউজ হার্ট ফর এভরি হার্ট। বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে।
চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় হৃদরোগকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হৃদরোগের কারণ হিসেবে চিকিৎসকরা বলে থাকেন সচল থাকতে গোটা শরীরের মতো হৃদযন্ত্রেরও অক্সিজেনের প্রয়োজন হয়। আর করোনারি ধমনি হৃদযন্ত্রে ওই অক্সিজেন সরবরাহ করে।
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছে পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি মৃত্যু ঘটে হৃদরোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর বিশ্বে ১৯ লাখ মানুষ তামাক ব্যবহারজনিত হৃদরোগে মৃত্যুবরণ করে।
বিশ্বের ১৫টি ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। প্রতিবছর ২ লাখ ৭৭ হাজার মানুষ হৃদরোগে মারা যায়, যার ২৪ শতাংশের জন্য দায়ী তামাক।
























