বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এই স্লোগানে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
সকাল ১০ টায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর আয়োজনে ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন হয়। সেই সম্মেলনেই ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।


















