বিশ্বকাপ বাছায়পর্বে আরো একটি দূর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছায়পর্বে আরো একটি দূর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্কালোনির শির্ষরা।
এ ম্যাচেও ছিলেন না মেসি কিন্তু করোনা কাটিয়ে এ ম্যাচে ডাগ আউটে ফিরেছন আর্জেন্টিনা কোচ স্কালোনি।
ম্যাচের শুরু থেকেই বলের দখলে অধিপত্য ছিল আলভিসিলেওস্তদের।মেসির অনুপস্থিতিতে আর্জেন্টাইন অধিনায়কের দায়িত্ব পালন করা ডি মারিয়া আজও ছিলেন ছন্দে ,১৬ মিনিটেই প্রতিপক্ষের গোলে জোরালো শর্ট কিন্তু গোল বঞ্চিত ডি-মারিয়া। তবে গোলের জন্য খুব বেশিক্ষন অপেক্ষা করতে হয় নি তাদের। ২৯ মিনিটে মার্কাস আকুইনার ক্রসে প্রতপক্ষের জালে বল জড়ান লাউতারো মার্টিনেজ। ম্যাচের বাকি সময়ে গোলের দেখা পাইনি আর কোন দলই ফলে জয় নিয়েই মাঠে ছাড়ে স্কালোনি শীর্ষরা। এ ম্যাচ জিতে টানা ২৯ ম্যাচ অপারজিত মেসির আর্জেন্টিনা।






















