বিমস্ অ্যাওয়ার্ড পেয়েছেন এসএ টিভির স্টাফ রিপোর্টার মিজান আহমেদ
- আপডেট সময় : ০৮:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইন্টান্যাশনাল মেডিয়েশন সোসাইটি- বিমস্ অ্যাওয়ার্ড পেয়েছেন এসএ টিভির স্টাফ রিপোর্টার মিজান আহমেদ। বিকেলে অ্যাওয়ার্ড ফর মেডিয়েশন ইন বাংলাদেশ অন জার্নালিজম শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে ২০২০ সালের মেডিয়েশন বিষয়ক পুরস্কারের প্রতিবেদন ও অনুষ্ঠানের জন্য মিজান আহমেদের নাম ঘোষণা করে বিমস্। পরে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টিভি টুডে-র এডিটর ইন চীফ মনজুরুল আহসান বুলবুল।
২০১৯ সালে অ্যাওয়ার্ড ফর মেডিয়েশন ইন বাংলাদেশ অন জার্নালিজম শীর্ষক পুরস্কার পান টিভি টুডে-র এডিটর ইন চীফ মনজুরুল আহসান বুলবুল। আর বরেন্য সেই গণমাধ্যম ব্যক্তিত্বের হাত থেকেই পরের বছরের অ্যাওয়ার্ডটি গ্রহণ করলেন এসএ টিভির স্টাফ রিপোর্টার মিজান আহমেদ।
এই স্বীকৃতির নেপথ্যে রয়েছে বিরোধ মীমাংসায় মেডিয়েশনের গুরুত্ব। যা তুলে ধরে এসএ টিভিতে সম্প্রচারিত প্রতিবেদন ও অনুষ্ঠানের কথা।
এর আগে অনলাইনে অ্যাওয়ার্ড ফর মেডিয়েশন ইন বাংলাদেশ অন জার্নালিজম অনুষ্ঠানে ২০২০ সালের পুরস্কার প্রাপ্ত সাংবাদিক হিসেবে মিজান আহমেদের নাম ঘোষণা করে বিমস্। এসময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীসহ বিশিষ্টজনরা।
দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দক্ষ মধ্যস্থতাকারি তৈরীর লক্ষ নিয়ে ২০১৭ সালের ৩১ মে যাত্রা শুরু করে বাংলাদেশ ইন্টান্যাশনাল মেডিয়েশন সোসাইটি বিমস্।






















