বিভিন্ন জেলায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
করোনায় কর্মহীনদের মাঝে মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর ও পটুয়াখালীতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মাগুরায় করোনা রোগীদের জন্য একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের ২৪ ঘন্টা বিনামূল্যে সেবার জন্য ব্যবহৃত হবে এ্যাম্বুলেন্সটি। এই এ্যাম্বুলেন্সে এসি, অক্সিজেনসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বলে জানান জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান।
সাতক্ষীরায় একটি সেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগিতায় করোনায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের আওতায় ১শ’ ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মেহেরপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এদিকে, পটুয়াখালীতে করোনা সংক্রমণের শুরু থেকে দুঃস্থ ও অসহায় মানুষকে মানবিক সহযোগিতার অংশ হিসেবে বৃদ্ধাশ্রম, রিক্সা চালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী ও বিভিন্ন ফল বিতরণ করা হয়।






















