বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে আরো ১১১ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় গেলো ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মারা গেছেন আরো ১১১ জন। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে ২২ জন। সবচে কম মারা গেছে খুলনায় ৯ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও মৃত ২২ জনের মধ্যে ১০ জন ছিলেন করোনায় আক্রান্ত রোগী। বাকী ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালের সর্বশেষ তথ্য এটি।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মারা গেছেন ১৪ জন। ৪৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১৯১ জন। হার ৪০ দশমিক ৬৪ শতাংশ।
চট্টগ্রামে গেলো ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ১৬ জনের মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ায় একদিনের সর্বোচ্চ ৬ জন মারা গেছেন বুধবার। নতুন শনাক্ত ৪১৩।
গেলো ২৪ ঘন্টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ৬ জন পজেটিভসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। বরগুনায় ৪ এবং পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু।
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু। ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং দিনাজপুরে মারা গেছে ২ জন।
খুলনায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। করোনা ও উপসর্গে চুয়াডাঙ্গায় ৮ জন মারা গেছেন। নতুন শনাক্ত ৪০। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু।























