বিভাজন নয় ঐক্যের রাজনীতি করে বিএনপি : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
বিভাজন নয় ঐক্যের রাজনীতি করে বিএনপি। কিন্তু, কুচক্রি মহল ধর্মীয় বিভাজনের নামে দেশের শান্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে মহাসংঘ নায়ক শুদ্ধানন্দ মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
২০২০ সালের ৩ মার্চ রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রয়াত অধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরো। করোনা পরিস্থিতির কারণে এতোদিন তার মরদেহ সংরক্ষণ করে রাখে ভক্তরা।
বুধবার তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে রাষ্ট্রের সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
মানুষের মৌলিক অধিকার হরণ করা রাজনীতি দিয়ে রাষ্ট্রের কল্যাণ হয় না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুদ্ধানন্দ মহাথেরোর অন্তেষ্টিক্রিয়ার অনুষ্ঠান চলবে ৪ মার্চ পর্যন্ত।





















