বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনা নতুন ফ্যাসিবাদের পদধ্বনি : সাবিকুন্নাহার মুন্নী
- আপডেট সময় : ০৮:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জামায়াত কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা জামায়াতে ইসলামীর আইন ও মানবাধিকার সম্পাদিকা সাবিকুন্নাহার মুন্নী। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নারীর গায়ে হাত উঠলে সরকারকে কঠোর জবাব দেয়া হবে।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলার জামায়াত কর্মী সাওদা সুমির গ্রেফতারের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে একথা বলেন তিনি। এসময় মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বলেন, মধ্যরাত বাসা থেকে তুলে নেয়ার সংস্কৃতি ছিল পতিত সরকারের। সাওদাকে গ্রেফতারে মাধ্যমে বর্তমান সরকারও সেই পুরোনো ফ্যাসিবাদের দিকেই ফিরে যাচ্ছে। নতুন করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাইলে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। এসময় সাওদা সুমির মামলা প্রত্যাহার করা না হলে, নতুন করে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেত্রীরা।























