বিদ্যমান তেল শেষ হওয়ার আগেই নতুন জ্বালানি দেশে আসবে : জ্বালানি মন্ত্রী
- আপডেট সময় : ১০:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দেশে বিদ্যুৎ সংকট না থাকলেও গ্যাসের সংকটে নতুন করে গ্যাস-সংযোগ দেয়া সম্ভব না বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এমপিদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান মন্ত্রী। জ্বালানী তেলের বর্তমান মজুদ শেষ না হতেই নতুন তেল পরিশোধনাগারে চলে আসবে বলেও নিশ্চিত করেন মন্ত্রী। সংসদ অধিবেশনে বৃহস্পতিবার দেশে তেল-গ্যাস পরিস্থিতিই ছিল আলোচনার শীর্ষে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বহস্পতিবার সংসদ অধিবেশনে প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে দেশের তেল-গ্যাস পরিস্থিতি।
সংসদ সদস্যরা প্রশ্ন তোলেন জ্বালানী তেল ও গ্যাসের পরিস্থিতি সম্পর্কে। সংকটে নতুন গ্যাস সংযোগ দেয়া সম্ভব না হলেও জ্বালানী তেল ও বিদ্যুত সংকট নেই বলে জানান বিদ্যুত জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী।
পরিশোধনাগারে এখনও তেল প্রক্রিয়াধিন রয়েছে, যা শেষ না হতেই আবারও অপরিশোধিত তেল দেশে আসবে বলে তথ্য দেন মন্ত্রী।
অধিবেশনের এক পর্যায়ে তেল-গ্যাসের আলোচনা ছাপিয়ে ওঠে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে।



















