বিদেশি নয় দেশের জনগণের কাছে যান -বিএনপিকে ওবায়দুল কাদেরের পরামর্শ
- আপডেট সময় : ০৯:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
বিএনপি নেতাদের বিদেশি বাদ দিয়ে, দেশের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র লবিস্ট নিয়োগের বিষয়ে তদন্ত শুরু করেছে সরকারের বিভিন্ন সংস্থা। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সকালে সচিবালয়ে নিজ দপ্তরে রাজনীতি ও সমাসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির লবিস্ট নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এখন পরনির্ভরশীল একটি রাজনৈতিক দল।
এদিকে, সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি শুধু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও মিথ্যাচার করেছে ।
অন্যদিকে, সকালে রাজধানীর মহাখালীতে মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এসময় তিনি বলেন, দেশের বিরুদ্ধে বিদেশে বিএনপির ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার সামিল।
পরে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।





















