বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সুযোগ পেলেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে : ত্রাণ প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ওৎ পেতে রয়েছে। সুযোগ পেলেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষ হচ্ছে। আগামী তিন বছরের জন্য আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাতবর ও আমজাদ হোসেন সরকারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। এসময় দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





















