বিএনপি ঘরে বসে আওয়ামী লীগের বিদায় চায় বলেই নৌকার ভোট বাড়ে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
বিএনপি ঘরে বসে আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজায় বলেই নৌকার ভোট বাড়ে। এতে আওয়ামী লীগ বারবার সরকার গঠন করে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
জেলা কমিটিতে কে. এম. হোসেন আলী হাসানকে সভাপতি ও আব্দুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দুপুরে দলের জেলা সম্মেলন শেষে এই নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। অনুষ্ঠানে বলেন, এর আগে ভার্চুযালে যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ তথা শেখ হাসিনার উন্নয়ন রুখে দিতে দেশে-বিদেশে শত্রুতা আর ষড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা দিয়ে।





















