বিএনপি ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে। অথচ, দুরে সরে যাওয়ায় জনগণ তাদেরকে ত্যাগ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশেই সুনামগঞ্জের বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ, রেব ও কোস্টগার্ডসহ সরকারি-বেসরকারি সংগঠন এগিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃংখলা ও ত্রাণ বিতরণ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এ সময় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, জনগণের সার্বিক আয় বৃদ্ধি পেয়েছে বলেই সারা দেশের মানুষ সুনামগঞ্জের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে পেরেছেন। সভা শেষে সদর উপজেলার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে ও বেদে পল্লীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।






















