বিএনপি অহেতুক দ্রব্যমূল্য ইস্যূ নিয়ে আন্দোলন করছে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৮১২ বার পড়া হয়েছে
রমজানকে ঘিরে নিত্যপণ্যের দাম কমে আসছে, কিন্তু বিএনপি এটাকে অহেতুক ইস্যূ বানিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।এদিকে, দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রমজান উপলক্ষ্যে এক মাস মিথ্যাচার থেকে বিরত থাকবে বিএনপি।
নেতাকর্মীদের সদস্য নবায়ন, সদস্য সংগ্রহ ও বই বিতরণ উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ডিসেম্বরের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে তৃণমূলে দলকে সুসংগঠিত করা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।
নিত্যপণ্যের ইস্যূতে বিএনপির করা আন্দোলনের সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির আন্দোলন দুরভিসন্ধিমূলক ছাড়া কিছুই নয়।
এদিকে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্ট আবৃত্তি শিল্পী হাসান আরিফের মরদেহে শ্রদ্ধা শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সমসাময়িক বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানান।























