বিএনপি’র সরকার পতনের আন্দোলনের ঘোষণা- জনগণের কাছে এখন তামাশার উক্তি : মাহাবুব উল আলম হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
বিএনপি’র সরকার পতনের আন্দোলনের ঘোষণা- জনগণের কাছে এখন তামাশার উক্তি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
সকাল ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। হানিফ আরো বলেন, সে সময় বিদ্যুৎ পরিস্থিতি এতোটাই খারাপ অবস্থায় ছিলো যে, কানসাটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। বিএনপি বিদ্যুৎ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে উল্লেখ করে হানিফ বলেন, দেশে এখন ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।






















