বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণতন্ত্র হত্যাকারী : মাহবুব-উল আলম হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণতন্ত্র হত্যাকারী। সেই দলের মুখে গণতন্ত্র শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। রাজধানীতে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন হানিফ। তিনি আরও বলেন, বিএনপি হয়তো মনে করে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর, পেট্রোলবোম ছোঁড়া মানেই গণতন্ত্র। তাহলে এমন গণতন্ত্র তাদের আর দেয়া হবে না বলেও জানান মাহবুব-উল আলম হানিফ। আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক জানান, দেশের উন্নয়ন-অগ্রগতি সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে।





















