বিএনপি’র কাছে স্বৈরতন্ত্র ও গণতন্ত্র সবই সমান : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
বিএনপি’র কাছে স্বৈরতন্ত্র ও গণতন্ত্র সবই সমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নিজ বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। বিএনপি’র নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের যে কোনো উপায়ে নির্বাচনে জয়ের নিশ্চয়তা এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারার মানসিকতাই সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায়। পদ্মাসেতু উদ্বোধনের পর শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় হতাশায় ভুগতে থাকা বিএনপি নেতারা আবোল-তাবোল বলছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।






















