বিএনপিকে ছাড়া নির্বাচন করার সাধ্য কারও নেই : মির্জা আব্বাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
বিএনপি ছাড়া নির্বাচন করার সাধ্য বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সকালে প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বলেন, বিএনপিকে ছাড়া নির্বাচন হবে না সেটা ইসি বুঝলেও সরকার বোঝে না।
আর প্রতিবাদ নয়, এখন থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করা হবে। আওয়ামী লীগকে আর ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।






















